দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা যুবদলের আয়োজনে এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ওড়ানো, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকেলে শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, বিএনপি নেতা মাহাবুব মুর্শেদ জাপল, আলী হাসান, শাহারিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম পিয়াল, সদস্যসচিব আরিফুল আকবর মিল্টন, পৌর যুবদলের আহ্বায়ক জাবেদুল হক জনি ও সদস্যসচিব রিয়াজুল কামাল পাভেল প্রমুখ।
এ সময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএস/